
নিউজ ডেস্ক।
সংবিধান ও রাষ্ট্রীয় ব্যবস্থার প্রয়োজনীয় সংস্কার, জাতিগত গণহত্যার বিচার, এবং সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আগামী ২৮ জুন শনিবার রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এক মহাসমাবেশ আয়োজন করতে যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
দলের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত ঘোষণায় জানানো হয়, এই মহাসমাবেশের মাধ্যমে দেশ ও ইসলামবিরোধী সকল ষড়যন্ত্র ও চক্রান্তের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো হবে।
সমাবেশে সভাপতিত্ব করবেন মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই), আমীর, ইসলামী আন্দোলন বাংলাদেশ। উপস্থিত থাকবেন দলের শীর্ষস্থানীয় জাতীয় নেতৃবৃন্দ, যাঁরা সমসাময়িক রাজনৈতিক সংকট ও দলের অবস্থান তুলে ধরবেন।
অনুষ্ঠানটি শুরু হবে বেলা ২টায়। আয়োজকরা দেশব্যাপী দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণকে সময়মতো উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন।
Aussie punters can play thepokie net around the clock, with hundreds of pokies from leading software providers.
Try this — https://tower.bet/game/royale-house for real money casino play