
কক্স২৪ নিউজ ডেস্ক।
“বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” স্লোগানে পরিবেশ রক্ষায় কক্সবাজার জেলা পুলিশের বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬
আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সামাজিক ও পরিবেশগত দায়িত্ব পালনের অংশ হিসেবে আজ ২১ জুলাই ২০২৬ খ্রি. তারিখে কক্সবাজার জেলা পুলিশের উদ্যোগে এক বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়।
মান্যবর পুলিশ সুপার মহোদয়ের সার্বিক দিক-নির্দেশনায় জেলা পুলিশ লাইনস ও সকল থানা প্রাঙ্গণে একযোগে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধির বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে সরকারি ও জাতীয় বৃক্ষরোপণ অভিযানের সাথে একাত্মতা প্রকাশ করে কক্সবাজার জেলা পুলিশ এই কর্মসূচির আয়োজন করে।