শেখ আহমদ মিরাজ স্পোর্টস সম্পাদক।
বাছাই পর্বের কঠন পথ পেরিয়ে এবার বিশ্বকাপে পানামা ফিরেছে মধ্য আমেরিকার সর্বোচ্চ র্যাঙ্কিংধারী দল হিসেবে। বিশ্বের সেরা দলগুলোর বিপক্ষে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে প্রস্তুত লস ক্যানালেরসরা। দলটির কোচ থমাস ক্রিস্টিয়ানসেনের ভাষায়, পানামা বড় বড় দলের সঙ্গে সমানতালে লড়তে চায় এবং আঞ্চলিক ফুটবল শক্তি হিসেবে নিজেদের পরিচয় বিশ্বমঞ্চে প্রতিষ্ঠা করতে দৃঢ়প্রতিজ্ঞ।
বিশ্বকাপের দল পরিচিতি
ডেথ গ্রুপে বসে পানামা কষছে অঘটনের ছক
আট বছর আগে প্রথমবারের মতো ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে নিজেদের জাতীয় সংগীত বাজতে শোনার গর্বে ভেসেছিল পানামা। রাশিয়া বিশ্বকাপের পর আরও একবার ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’–এ ফুটবল নৈপুণ্য দেখানোর সুযোগ পেয়েছে মধ্য আমেরিকার দেশটি।
বাছাই পর্বের কঠন পথ পেরিয়ে এবার বিশ্বকাপে পানামা ফিরেছে মধ্য আমেরিকার সর্বোচ্চ র্যাঙ্কিংধারী দল হিসেবে। বিশ্বের সেরা দলগুলোর বিপক্ষে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে প্রস্তুত লস ক্যানালেরসরা। দলটির কোচ থমাস ক্রিস্টিয়ানসেনের ভাষায়, পানামা বড় বড় দলের সঙ্গে সমানতালে লড়তে চায় এবং আঞ্চলিক ফুটবল শক্তি হিসেবে নিজেদের পরিচয় বিশ্বমঞ্চে প্রতিষ্ঠা করতে দৃঢ়প্রতিজ্ঞ।
ফিফা র্যাঙ্কিং: ৩৩ অধিনায়ক: আনিবাল গোদোয় কোচ: থমাস ক্রিস্টিয়ানসেন সর্বোচ্চ গোলদাতা: লুইস তাজেদা ডাকনাম: লস ক্যানালেরস বাছাই পর্বের অঞ্চল: কনকাকাফ বিশ্বকাপে অংশগ্রহণ: দ্বিতীয়বার (২০১৮, ২০২৬)
সর্বোচ্চ সাফল্য: গ্রুপ পর্ব
বিশ্বকাপে জায়গা নিশ্চিত করতে পানামাকে কনকাকাফ অঞ্চলের দুই ধাপের বাছাইপর্ব পার হতে হয়েছে।
বাছাই পর্বে পানামার যাত্রা শুরু হয় কনকাকাফ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে। সেখানে তারা নিকারাগুয়া, গায়ানা, মন্তসেরাত এবং বেলিজকে হারিয়ে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে পরের রাউন্ডে ওঠে। এই সময়ে পানামা ১০টি গোল করে এবং হজম করে মাত্র একটি।
পরবর্তী রাউন্ডে অবশ্য তাদের কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। সুরিনাম, গুয়াতেমালা এবং এল সালভাদরের সঙ্গে একই গ্রুপে পড়া পানামা প্রথম ৪ ম্যাচ থেকে মাত্র ৬ পয়েন্ট অর্জন করে। তবে গুরুত্বপূর্ণ সময়ে ঘুরে দাঁড়ায় দলটি। গুয়াতেমালার মাঠে ৩-২ ব্যবধানে জয় পাওয়ার পর শেষ ম্যাচে এল সালভাদরকে ৩-০ গোলে হারায় তারা। ১৮ নভেম্বর শেষ ম্যাচের সেই জয় পানামাকে পয়েন্ট তালিকায় সুরিনামের ওপরে তুলে দেয় এবং নিশ্চিত করে বিশ্বকাপের টিকিট
উল্লেখ্য ২০১৮ রাশিয়া বিশ্বকাপে গ্রুপ জি’তে পানামা ছিল বেলজিয়াম, ইংল্যান্ড এবং তিউনিসিয়ার গ্রুপে। গ্রুপ পর্বের তিন ম্যাচেই হারে তারা। এই তিন ম্যাচে ১১ গোল হজমের বিপরীতে মাত্র ২ গোল করেছিল পানামা।