
টেকনাফ উপজেলা প্রতিনিধি।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আজাদ বলেন, সরকার যদি দেশের অধিকাংশ জনগণের রায়ের বিরুদ্ধে অবস্থান নেয়, তাহলে এ দেশের মানুষ তা কখনোই মেনে নেবে না এবং তাদের ক্ষমা করবে না। জনগণের মতামত ও অধিকারকে উপেক্ষা করে কোনো সরকার টিকে থাকতে পারে না।
আজ উখিয়া- টেকনাফ উপজেলা যৌথ উদ্যােগে আয়োজিত দিনব্যাপী শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, জুলাইকে উপেক্ষা করে জুলাই শহীদদের রক্তের সাথে প্রতারণা করে ক্ষমতায় থাকা যাবেনা। জামায়াতে ইসলামী জুলাই আকাঙ্খাকে ধারণ করে বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে কাজ চালিয়ে যাবে। জামায়াতের সকল রুকন ও বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলদেরকে জনসম্পৃক্ততা বৃদ্ধি করতে হবে।
উখিয়া উপজেলা আমির অধ্যাপক মাওলানা আবুল ফজরের সভাপতিত্বে এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী, জেলা সেক্রেটারি মোহাম্মদ জাহেদুর ইসলাম।
প্রধান বক্তার বক্তব্যে মুহাম্মদ শাহজাহান বলেন, জুলাই চেতনা থেকে সরে এসে একটি মহল ফ্যাসিবাদী শাসন কায়েমের মাধ্যমে দেশকে জিম্মি করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এই ষড়যন্ত্র প্রতিহত করতে দেশপ্রেমিক জনতাকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, ন্যায়, ইনসাফ ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য আদর্শবান নেতৃত্ব ও সচেতন নাগরিক সমাজ গড়ে তোলা সময়ের দাবি।
তিনি রুকনদের উদ্দেশ্যে বলেন, সংগঠনের আদর্শ, লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে নিজেদেরকে দক্ষ, যোগ্য ও আত্মনিবেদিত কর্মী হিসেবে গড়ে তুলতে হবে। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সামাজিক ও রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করার আহ্বান জানান।
Aussie punters can play thepokie net around the clock, with hundreds of pokies from leading software providers.
Try this — https://tower.bet/game/royale-house for real money casino play