
কক্স২৪নিউজ ডেস্ক।
মঙ্গলবার (১৯ মে) রাত ৯টা ৫৫ মিনিটে মাননীয় বিরোধীদলীয় নেতা ও আমীর জামায়াত ডা. শফিকুর রহমান এমপি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ডা. নাসির ইসলামকে দেখতে যান।
এ সময় আমীরে জামায়াত ডা. নাসির ইসলামের চিকিৎসার সর্বশেষ অবস্থা সম্পর্কে কর্তব্যরত চিকিৎসকদের কাছে খোঁজখবর নেন, প্রয়োজনীয় পরামর্শ দেন এবং মহান আল্লাহর দরবারে তাঁর পরিপূর্ণ সুস্থতা কামনা করে দোয়া করেন।
এ সময় আমীরে জামায়াতের সঙ্গে উপস্থিত ছিলেন এনডিএফ নেতা ডা. এসএম খালিদুজ্জামান।
উল্লেখ্য, গত শুক্রবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে শরীয়তপুর পৌরসভার উত্তর বিলাসখান এলাকার বাসিন্দা লাল মিয়া কাজী চিকিৎসার জন্য শরীয়তপুর সদর হাসপাতালে আসেন। রোগীর শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক ডা. নাসির ইসলাম তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে রেফার করেন।
তবে ঢাকায় নেওয়ার আগেই ওই রোগীর মৃত্যু হয়। পরে চিকিৎসকের গাফিলতির অভিযোগ তুলে নিহতের স্বজন ও বহিরাগতরা ডা. নাসির ইসলামের ওপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে। হামলায় ডা. নাসির ইসলাম গুরুতর আহত হন।
শনিবার দুপুরে গুরুতর আহত অবস্থায় ডা. নাসির ইসলামকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হয়। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পরবর্তীতে মাননীয় বিরোধীদলীয় নেতা হাসপাতাল থেকে বের হয়ে ঢামেক হাসপাতালের গেটে এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিং করেন। ব্রিফিংয়ে তিনি ডা. নাসির ইসলামের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানান।
তিনি বলেন, “চিকিৎসকদের যদি নিরাপত্তা না থাকে, তাহলে তারা কীভাবে চিকিৎসাসেবা প্রদান করবেন? এতে করে দেশের চিকিৎসাসেবা ব্যবস্থা ভেঙে পড়বে।”
তিনি আরও বলেন, সরকারকে অবিলম্বে এ ঘটনার সঙ্গে জড়িত সকল দোষীকে শনাক্ত করে গ্রেফতার করতে হবে এবং তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
আমীরে জামায়াত নিহত লাল মিয়া কাজীর মৃত্যুতে দুঃখ প্রকাশ করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন।
Aussie punters can play thepokie net around the clock, with hundreds of pokies from leading software providers.
Try this — https://tower.bet/game/royale-house for real money casino play