
কক্স২৪ নিউজ ডেস্ক।
চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এনামুল হকের দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে চকরিয়া উপজেলা বিএনপি।
সোমবার (১৩ জুলাই ২০২৬) সকাল ১১টায় ভারতে তাঁর খাদ্যনালীর একটি অস্ত্রোপচার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ উপলক্ষে দলীয় নেতাকর্মী, সমর্থক ও সর্বস্তরের মানুষের কাছে তাঁর দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করা হয়েছে।
দোয়া মাহফিলে মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে প্রার্থনা করা হয়, তিনি যেন আলহাজ্ব এনামুল হকের অস্ত্রোপচার সফল করেন, দ্রুত পরিপূর্ণ সুস্থতা দান করেন এবং তাঁকে দীর্ঘ নেক হায়াত ও সুস্বাস্থ্য নসিব করেন।
চকরিয়া উপজেলা বিএনপির পক্ষ থেকে সবাইকে তাঁর সুস্থতা কামনায় দোয়ায় শামিল হওয়ার আহ্বান জানানো হয়েছে।