
কক্স২৪ নিউজ ডেস্ক।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে সরকারের নজর কম এবং ইসলামী ব্যাংকিং ব্যবস্থা নিয়ে অতিরিক্ত আগ্রহ দেখা যাচ্ছে বলে অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম।
মঙ্গলবার (৯ জুন) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।
পোস্টে আবু সাদিক কায়েম বলেন, ইসলামী ব্যাংকিং ব্যবস্থা আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি ভারসাম্যপূর্ণ অর্থনৈতিক মডেল। বিশ্বজুড়ে ইসলামী স্কলার ও অর্থনীতিবিদদের মতামত উপেক্ষা করে এ ব্যবস্থাকে ইসলামী বলা যাবে কি না, সেই দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিজের কাঁধে তুলে নিয়েছে।
তিনি প্রশ্ন তোলেন, নিজ দাফতরিক দায়িত্ব পালনের পরিবর্তে ইসলামী ব্যাংকিং ব্যবস্থার ওপর কেন এ ধরনের হস্তক্ষেপ করা হচ্ছে।
তিনি আরও বলেন, ‘ইসলামী ব্যাংকিং ব্যবস্থা আন্তর্জাতিকভাবে স্বীকৃত ভারসাম্যপূর্ণ একটি অর্থনৈতিক মডেল। বিশ্ব ইসলামী স্কলার ও অর্থনীতিবিদদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এই ব্যবস্থাকে ইসলামী বলা যাবে কী যাবে না সেই গুরুদায়িত্ব কাঁধে নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।’
ডাকসু ভিপি লেখেন, ‘কিন্তু, নিজ দাফতরিক দায়িত্ব ফেলে ইসলামী ব্যাংকিং ব্যবস্থার উপরই কেন এই অযাচিত হস্তক্ষেপ? কারণ স্পষ্ট।’
তিনি দাবি করেন, ‘নিত্যদিনের খুন-ধর্ষণ, জ্বালানী ও গ্যাসের দাম বৃদ্ধি, ছিনতাই-চাঁদাবাজি প্রভৃতি বিএনপিসৃষ্ট মহামারীর সমাধান বাদ দিয়ে ব্যাংক দখল ও অর্থনীতিতে ধ্বস নামানোর ছকে চাল দিতেই হয়তো স্বাচ্ছন্দ্যবোধ করছেন সরকারদলীয় প্রকৌশলীবৃন্দ।’
Aussie punters can play thepokie net around the clock, with hundreds of pokies from leading software providers.
Try this — https://tower.bet/game/royale-house for real money casino play