
কক্স২৪নিউজ ডেস্ক।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা-১৩ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী জননেতা জনাব মোবারক হোসাইন বলেছেন, “ঢাকা-১৩ আসনের মানুষ দীর্ঘদিন ধরে সেবাবঞ্চিত। আমরা রাজনীতি করি ক্ষমতার জন্য নয়, মানুষের কল্যাণের জন্য। আমাদের রাজনীতি ন্যায়ের, সৎ নেতৃত্বের এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের রাজনীতি। আমরা এমন একটি সমাজ গড়তে চাই, যেখানে প্রত্যেক নাগরিকের অধিকার নিশ্চিত হবে, কেউ বঞ্চিত থাকবে না। দুর্নীতি, বৈষম্য ও অবিচারের বিরুদ্ধে জনগণের ঐক্যই হবে আমাদের সবচেয়ে বড় শক্তি।”
আজ ২৫ অক্টোবর (শনিবার) সকালে মোহাম্মদপুর থানা পশ্চিম জামায়াতের উদ্যোগে মোহাম্মাদীয়া হাউজিং ও জাপান গার্ডেন সিটি এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা-১৩ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা মোঃ মোবারক হোসাইন।
জনাব মোবারক হোসাইন আরও বলেন, “জনগণের ভালোবাসা ও সহযোগিতা পেলে ইনশাআল্লাহ এই এলাকাকে একটি আদর্শ মডেল এলাকায় রূপান্তরিত করব- যেখানে উন্নয়ন হবে দৃশ্যমান, সেবাই হবে রাজনীতির মূল লক্ষ্য।”
তরুণদের প্রসঙ্গে তিনি বলেন, “দেশের তরুণরাই পরিবর্তনের অগ্রদূত। তাদের মেধা, শক্তি ও সততাকে কাজে লাগিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়ব। তরুণদের হাতেই ভবিষ্যৎ, তাই তাদের সৎ ও ন্যায়ের রাজনীতিতে যুক্ত হতে হবে।”
সভায় উপস্থিত মসজিদ কমিটি ও বাড়ি মালিক সমিতির নেতৃবৃন্দ জননেতা মোবারক হোসাইনের বক্তব্যে গভীর সন্তোষ ও আশাবাদ ব্যক্ত করেন এবং তাঁর পাশে থেকে এলাকায় ইতিবাচক পরিবর্তনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদপুর থানা পশ্চিম জামায়াতের আমীর মোঃ মাসুদুজ্জামান এবং সঞ্চালনা করেন থানা সেক্রেটারি মোঃ রবিউল ইসলাম রুবেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৩ আসনের নির্বাচন পরিচালক মোঃ শফিউর রহমান, সদস্য সচিব মোঃ আব্দুল আউয়াল আজম, মুক্তিযোদ্ধা শামসুদ্দিন এবং ৩৩ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আলী আহমেদ মজুমদার।
এছাড়াও উপস্থিত ছিলেন থানা শূরা ও কর্মপরিষদ সদস্য ইবাদত হোসেন, সাইফুর রহমান, মুহতাসিম বিল্লাহ, ওয়ার্ড সভাপতি অধ্যাপক হাসান মাহমুদ, গিয়াস উদ্দিন, মাওলানা বদরুল হক, আনোয়ার হোসেনসহ এলাকার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বাড়ি মালিক সমিতি ও মসজিদ কমিটির প্রতিনিধিবৃন্দ।
Aussie punters can play thepokie net around the clock, with hundreds of pokies from leading software providers.
Try this — https://tower.bet/game/royale-house for real money casino play