
কক্স২৪নিউজ ডেস্ক।
বেসরকারি স্কুল-কলেজ, কারিগরি ও মাদ্রাসায় প্রতিষ্ঠানপ্রধানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োগের বহুল প্রতীক্ষিত এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। পরীক্ষায় মোট ১৪ হাজার ৯৪২ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন, যা মোট পরীক্ষার্থীর ৩১ শতাংশ।
বুধবার (২২ এপ্রিল) রাতে রাতে এ ফল প্রকাশ করা হয়।
এর আগে ১৮ এপ্রিল এনটিআরসিএ এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১১ হাজার ১৫১টি শূন্যপদের বিপরীতে ৫৩ হাজার ৬৯ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছিলেন। সকাল ৯টা থেকে ১০টা, বেলা ১১টা ৩০ থেকে ১২টা ৩০, দুপুর ২টা থেকে ৩টা এবং বিকেল ৪টা ৩০ থেকে ৫টা ৩০ পর্যন্ত পরীক্ষা গ্রহণ করা হয়।
ফল দেখার ধাপ
প্রথমে এনটিআরসিএ-এর অফিসিয়াল টেলিটক রেজাল্ট পোর্টাল ntrca.teletalk.com.bd/result এ প্রবেশ করুন
এরপর ‘Exam Type’ অপশন থেকে আপনার পদের নাম নির্বাচন করুন।
নির্ধারিত ঘরে আপনার ‘Roll Number’ এবং ‘Batch/Year’ (২০২৬) লিখুন।
সবশেষে ‘Submit’ বাটনে ক্লিক করলে স্ক্রিনে আপনার ফলাফল দেখা যাবে।
Aussie punters can play thepokie net around the clock, with hundreds of pokies from leading software providers.
Try this — https://tower.bet/game/royale-house for real money casino play