
কক্স২৪নিউজ স্পোর্টস ডেস্ক।
তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে পৌঁছেছে নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল। ২৬ সদস্যের বহর নিয়ে সোমবার(১৩ এপ্রিল) রাত ১১টার দিকে ঢাকায় পা রাখে কিউইরা। বিমানবন্দর থেকে কড়া নিরাপত্তার মধ্যে সরাসরি টিম হোটেলে ওঠেন খেলোয়াড়রা।
এর আগে, আরও তিনজন ক্রিকেটার ঢাকায় যোগ দেন, যারা নিউজিল্যান্ড ‘এ’ দলের হয়ে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে সিরিজ খেলছিলেন। পরে রাতের ফ্লাইটে দলের বাকি খেলোয়াড়, কোচিং স্টাফ ও টিম ম্যানেজমেন্টসহ আরও ২২ জন ঢাকায় পৌঁছান।
সিরিজের প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে ১৭ এপ্রিল শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। একই ভেন্যুতে দ্বিতীয় ওয়ানডে ২০ এপ্রিল। এরপর ২৩ এপ্রিল চট্টগ্রামে হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে।
টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটি ম্যাচ ২৭ ও ২৯ এপ্রিল চট্টগ্রামেই অনুষ্ঠিত হবে। সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচ ২ মে আবারও মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার এই পূর্ণাঙ্গ সাদা বলের সিরিজ ঘিরে ইতোমধ্যেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
Aussie punters can play thepokie net around the clock, with hundreds of pokies from leading software providers.
Try this — https://tower.bet/game/royale-house for real money casino play