
কক্স২৪ নিউজ ডেস্ক।
বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত মানুষদের দেখতে আজ মহেশখালী এসেছিলেন বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আব্দুল ওয়াহাব সাইদানি। মাতারবাড়ির রাজঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ত্রাণ সহয়তা দেন তিনি।
তার সাথে ছিলেন মহেশখালীর সাবেক উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন।
আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আব্দুল ওয়াহাব সাইদানি মূলতঃ চট্টগ্রামের সাতকানিয়ায় বন্যদুর্গতদের জন্য ত্রাণ সহয়তা নিয়ে এসেছে। এ কার্যক্রমে তার সাথে থাকা মহেশখালীর সাবেক উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন তাকে অনুরোধ করে মহেশখালীতে নিয়ে আসেন বলে জানা গেছে।