
কক্স২৪ নিউজ ডেস্ক।
চকরিয়ায় পানিতে পড়ে নিহত পটিয়া মাদ্রাসার ছাত্র হাফেজ আতাউল্লাহর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে গভীর সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কক্সবাজার জেলা আমীর মাওলানা নুর আহমেদ আনোয়ারী। এ সময় নিহতের পরিবারের হাতে নগদ আর্থিক সহায়তাও তুলে দেওয়া হয়।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৩টায় চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের শান্তি বাজার এলাকায় নিহতের পরিবারের বাড়িতে গিয়ে তাদের খোঁজখবর নেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন জেলা জামায়াতের নেতারা।
এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার শহর জামায়াতের আমীর আব্দুল্লাহ আল ফারুক, চকরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল বশর, বরইতলী ইউনিয়ন জামায়াতের সভাপতি জায়েদুল ইসলামসহ স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ নিহত হাফেজ আতাউল্লাহর রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি তারা মহান আল্লাহর কাছে পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের তাওফিক কামনা করেন। এছাড়া পরিবারের প্রয়োজনীয় খোঁজখবর নিয়ে জামায়াতের পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা প্রদান করেন।