
কক্স২৪ নিউজ ডেস্ক।
কক্সবাজারের মাতামুহুরি উপজেলার বদরখালী ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্টে নিহত অটোচালক মোহাম্মদ শাহাবুদ্দিন (৩৫)-এর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে গভীর সমবেদনা জানিয়েছেন কক্সবাজার শহর জামায়াতের আমীর আব্দুল্লাহ আল ফারুখ।
রবিবার (১২ জুলাই) সন্ধ্যায় তিনি নিহতের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের সান্ত্বনা দেন। এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নিহত শাহাবুদ্দিনের স্ত্রী ও সন্তানদের হাতে নগদ আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও মাতামুহুরি উপজেলার কৃতি সন্তান মোহাম্মদ হেদায়েত উল্লাহ, মাতামুহুরি উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফরিদুল আলম, বদরখালী ইউনিয়ন জামায়াতের আমীর উমর হামজা, ইউনিয়ন সেক্রেটারি নাছির উদ্দীনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এ সময় নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।