
কক্স২৪নিউজ বানিজ্যিক বার্তা ডেস্ক।
দেশের বাজারে বুধবার (১৫ এপ্রিল) স্বর্ণের দাম বেড়েছে। ভালো মানের এক ভরি স্বর্ণের দাম বেড়েছে দুই হাজার ২১৬ টাকা। সে হিসাবে বৃহস্পতিবার ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে গুনতে হবে দুই লাখ ৫০ হাজার ১৯৩ টাকা।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সর্বশেষ বিজ্ঞপ্তিতে অনুযায়ী, বুধবারের মতো বৃহস্পতিবারও ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে ক্রেতাকে গুনতে হবে দুই লাখ ৫০ হাজার ১৯৩ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ৩৮ হাজার ৭৬২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ চার হাজার ৭০৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ এক লাখ ৬৬ হাজার ৭৩৭ টাকায় বিক্রি হবে।
গত ৯ এপ্রিল ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে ক্রেতাকে গুনতে হয়েছিল দুই লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ৩৬ হাজার ৭২১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ দুই হাজার ৮৯৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ এক লাখ ৬৫ হাজার ২৭৯ টাকায় বিক্রি হয়েছিল।
বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই নতুন দাম দেশের সব জুয়েলারি দোকানে কার্যকর থাকবে। তবে বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) ও বাজুস নির্ধারিত ন্যূনতম ছয় শতাংশ মজুরি যোগ হবে। গয়নার ডিজাইন ও মানভেদে মজুরির পরিমাণে পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে সংগঠনটি।
Aussie punters can play thepokie net around the clock, with hundreds of pokies from leading software providers.
Try this — https://tower.bet/game/royale-house for real money casino play