
কক্স২৪ নিউজ ডেস্ক।
চট্টগ্রামের সাতকানিয়ায় ভয়াবহ বন্যার ক্ষতিগ্রস্ত প্রায় ১ হাজার পরিবারের মাঝে ফেনী জেলা জামায়াতের ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার দিনব্যাপি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঢেমশা, সোনাকানিয়া ও কালিয়াইশ, নলুয়া,আমিলাইষ,চরতি,সোনাকানিয়া বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ফেনী জেলা জামায়াতের আমীর মুফতি আবদুল হান্নান।
তিনি ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন এবং ঘুরে ঘুরে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে শুকনা খাবার ও রান্নার সামগ্রী বিতরণ করেন।
এসময় ফেনী জেলা শ্রমিক কল্যান ফেডারেশন সভাপতি ফারুক আহমদ ভূঞা আজাদ, সেক্রেটারি আবদুল মতিন ভূঞা, ছাত্রশিবিরের ফেনী জেলা সভাপতি ইমাম হোসেন আরমান,
সেক্রেটারি আশরাফুল হক সোহেল, সাতকানিয়া উপজেলা জামায়াতের আমীর কামাল উদ্দিন,সেক্রেটারি তারেক হোসাইন,ছাত্রশিবিরের জেলা অফিস সম্পাদক মো: ইয়াছিন, ফেনী শহরের সাহিত্য সম্পাদক ফখরুল ইসলাম পলাশ, অর্থ সম্পাদক হাফেজ আবদুল্লাহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মুফতি আবদুল হান্নান জানান, জামায়াতের তিনটি টীম আজ দিনব্যাপি সাতকানিয়া উপজেলার বন্যা ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে।