
কক্স২৪নিউজ ডেস্ক।
কক্সবাজার–৪ (উখিয়া–টেকনাফ) আসনের জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দায়ের করা মামলার শুনানি বৃহস্পতিবার (১২ মার্চ) হাইকোর্টে অনুষ্ঠিত হয়েছে। বিচারপতি ড. জাকির হোসেনের একক বেঞ্চে হাইকোর্ট বিভাগের নির্বাচনী ট্রাইব্যুনালে এ শুনানি হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ও কক্সবাজার জেলা আমির মাওলানা নুর আহমদ আনোয়ারী নির্বাচনে অনিয়ম, ব্যালট পেপার গণনায় জালিয়াতি এবং পোলিং এজেন্টদের বাধা দেওয়ার অভিযোগ এনে ইলেকশন পিটিশন দায়ের করেন।
নির্বাচনে বিএনপি প্রার্থী শাহজাহান চৌধুরী ১,২৩,৫৮২ ভোট পেয়ে বিজয়ী হন। অন্যদিকে মাওলানা নুর আহমদ আনোয়ারী পান ১,২২,০৩৩ ভোট। দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান ছিল ১,৫৪৯।
আদালত সংশ্লিষ্ট আসনের ব্যালট পেপার, রেজাল্ট শিট এবং ব্যবহৃত ও অব্যবহৃত গুরুত্বপূর্ণ আলামত সংরক্ষণের নির্দেশ দিয়েছেন।
পিটিশনারের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী ব্যরিস্টার বেলায়েত হোসেন। তাঁকে সহযোগিতা করেন আরেক আইনজীবী মোঃ মাহমুদুল হাসান।
আদালত অভিযোগের সত্যতা যাচাই শেষে সংশ্লিষ্ট আসনের নির্বাচনী ফলাফল বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত দেবেন।
Aussie punters can play thepokie net around the clock, with hundreds of pokies from leading software providers.
Try this — https://tower.bet/game/royale-house for real money casino play