
কক্স২৪ নিউজ ডেস্ক।
ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
মঙ্গলবার (২ জুন) জারি করা এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৮৮৫ টাকা, যা আগে ছিল ১ হাজার ৯৪০ টাকা। ফলে প্রতি সিলিন্ডারে ৫৫ টাকা কমেছে।
এছাড়া অটোগ্যাসের দামও কমানো হয়েছে। প্রতি লিটার অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৮৬ টাকা ৯৩ পয়সা, যা আগে ছিল ৮৯ টাকা ৫০ পয়সা।
এর আগে গত ১৯ এপ্রিল ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বাড়িয়ে ১ হাজার ৯৪০ টাকা করা হয়েছিল। তারও আগে ২ এপ্রিল আরও ৩৮৭ টাকা বাড়ানো হয়। ফলে দুই দফায় মোট ৫৯৯ টাকা বৃদ্ধি পেয়েছিল এলপিজির দাম।
সাম্প্রতিক এই মূল্যহ্রাসে কিছুটা স্বস্তি ফিরবে বলে আশা করছেন ভোক্তারা।