
কক্স২৪নিউজ ডেস্ক।
ঢাকার শীপ ইন্টারন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন চট্টগ্রাম কলেজ মসজিদের সাবেক ইমাম, বিশিষ্ট আলেমে দ্বীন জনাব মাওলানা মুহাম্মদ তৈয়বকে দেখতে গিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান।
তিনি হাসপাতালে গিয়ে অসুস্থ আলেমের শারীরিক খোঁজখবর নেন এবং কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি মাওলানা মুহাম্মদ তৈয়বের দ্রুত সুস্থতা কামনা করেন এবং তার জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।
এ সময় তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।