
কক্স২৪নিউজ ডেস্ক।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন এমপি মহোদয় আজ শনিবার (০২ মে) চাঁদপুর সার্কিট হাউসে আগমন করেন। তাঁর শুভাগমন উপলক্ষে চাঁদপুর জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান জনাব মোঃ রবিউল হাসান, পুলিশ সুপার, চাঁদপুর। পরে জেলা পুলিশের একটি সুসজ্জিত দল মাননীয় মন্ত্রী মহোদয়কে আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদান করে।