
কক্স২৪ নিউজ ডেস্ক।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তর শাখার সদস্য ও পাঁচলাইশ থানা উত্তর শাখার সভাপতি মরহুম আমিমুল ইহসান ফাহিম (২৬)-এর জানাজার নামাজ কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়েছে।
জানাজায় মরহুমের পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ছাত্রশিবিরের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় শোকাহত পরিবেশে তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
জানাজায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক ও রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, চট্টগ্রাম মহানগর উত্তর শাখার সভাপতি মোমিনুল হকসহ মহানগর ও সংশ্লিষ্ট থানার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উপস্থিত নেতৃবৃন্দ মরহুম ফাহিমের সাংগঠনিক ভূমিকা, নৈতিক চরিত্র ও ইসলামী আন্দোলনের প্রতি তাঁর একনিষ্ঠতার কথা স্মরণ করেন। তাঁরা বলেন, আমিমুল ইহসান ফাহিম একজন কর্মঠ, আদর্শবান ও দায়িত্বশীল সংগঠক ছিলেন। তাঁর অকাল মৃত্যু সংগঠনের জন্য এক অপূরণীয় ক্ষতি।
জানাজা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।