
কক্স২৪নিউজ ডেস্ক।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মাননীয় মন্ত্রী, জনাব আবদুল আউয়াল মিন্টু এর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেন।
তাঁরা পরিবেশগত সুরক্ষা, সবুজ উন্নয়ন ও সংরক্ষণ কৌশলসমূহ, বনায়ন, জলবায়ু কার্যক্রম, নবায়নযোগ্য জ্বালানি, জ্বালানি দক্ষতা ও কার্বন ট্রেডিং-এর মতো বিভিন্ন বিস্তৃত ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে আলোচনা করেন। তাঁরা সুন্দরবনের অভিন্ন বাস্তুতন্ত্র সংরক্ষণ, জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ নিয়েও মতবিনিময় করেন। তাঁরা বিশেষজ্ঞগণের পারস্পরিক বিনিময় সফর এবং সর্বোত্তম অনুশীলনসমূহ ও প্রযুক্তির বিনিময়ের মাধ্যমে সম্পৃক্ততাকে আরও বৃদ্ধিকরণের সম্ভাবনা অন্বেষণ করার ক্ষেত্রে সম্মতি প্রকাশ করেন।
Aussie punters can play thepokie net around the clock, with hundreds of pokies from leading software providers.
Try this — https://tower.bet/game/royale-house for real money casino play