নিউজ ডেস্ক।
বাংলাদেশ জামায়াতে ইসলামী পেকুয়া উপজেলার মগনামা ও উজানটিয়া ইউনিয়নে দাঁড়িপাল্লার সমর্থনে ব্যাপক গণসংযোগ করেছেন সংসদ সদস্য প্রার্থী কক্সবাজার শহর জামায়াতের আমীর আবদুল্লাহ আল ফারুক। পথে পথে তিনি হাত তুলে অভিবাদন জানিয়ে পথচারি ও সাধারণ মানুষের সালাম গ্রহণ করেন। গাড়ি থামিয়ে বিনিময় করেন কুশলাদি।
শুক্রবার (২০জুন) বিকাল ৩টায় চকরিয়া ইনানী রিসোর্ট থেকে অর্ধশত কর্মী-সমর্থক নিয়ে যাত্রা শুরু করে গাড়ি বহর। তিনি দুই শতাধিক মোটরসাইকেলসহ শতশত নেতাকর্মী বিশাল বহর নিয়ে মগনামা ও উজানটিয়া ইউনিয়নের বিভিন্ন স্টেশনে গিয়ে সংক্ষিপ্ত পথসভায় যোগ দেন। পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চকরিয়া-পেকুয়া আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী কক্সবাজার শহর জামায়াতের আমীর আবদুল্লাহ আল ফারুক।
গণসংযোগকালে সঙ্গে ছিলেন চকরিয়া উপজেলা আমীর মাওলানা আবুল বশর, চকরিয়া পৌরসভা আমীর আরিফুল কবির ও পেকুয়া উপজেলা আমীর মাওলানা ইমতিয়াজ উদ্দিন, বারবাকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা বদিউল আলম জিহাদী, পেকুয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক নুরুজ্জামান মনজু, পেকুয়া উপজেলা সেক্রেটারি ডা: নুরুল কবির ও লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা কাইছার।

গণসংযোগের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন মগনামা ইউনিয়ন জামায়াতের সভাপতি আবুজর গেফারি।


Aussie punters can play thepokie net around the clock, with hundreds of pokies from leading software providers.
Try this — https://tower.bet/game/royale-house for real money casino play