
কক্স২৪ নিউজ ডেস্ক।
আজ মহেশখালী উপজেলার মাতারবাড়ি ও ধলঘাটা ইউনিয়নের জলাবদ্ধতাকবলিত বিভিন্ন ওয়ার্ডে পানিবন্দী পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়। একইসঙ্গে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করা হয় এবং কালারমারছড়া ইউনিয়নের ইউনুছখালী এলাকায় অতিবৃষ্টির কারণে বাড়ির উঠানে গাছ পড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ ও ত্রাণ সহায়তা প্রদান করা হয়।
এছাড়া মহেশখালী পৌরসভার খালেদ বিন ওয়ালিদ মাদ্রাসার পশ্চিম পাশে নির্মিত বাঁধের কারণে সৃষ্ট ব্যাপক জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। সংশ্লিষ্ট বাঁধ কেটে দেওয়ার ফলে পৌরসভা ও জাগিরাঘোনা এলাকার জলাবদ্ধতা দ্রুত নিষ্কাশন সম্ভব হয়েছে।
উপজেলা প্রশাসন, মহেশখালীর সার্বিক কার্যক্রম তত্ত্বাবধান করেন জনাব ইমরান মাহমুদ ডালিম, উপজেলা নির্বাহী অফিসার, মহেশখালী। এ সময় উপস্থিত ছিলেন জনাব মো. আবু জাফর মজুমদার, সহকারী কমিশনার (ভূমি), মহেশখালী এবং জনাব সৌভ্রাত দাশ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, মহেশখালী।
জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত সকল পরিবারের পাশে থেকে পর্যায়ক্রমে প্রয়োজনীয় খাদ্যসহ অন্যান্য মানবিক সহায়তা প্রদান অব্যাহত থাকবে।