
কক্স২৪ নিউজ ডেস্ক।
ব্যাংক রেজল্যুশন আইনের ১৮(ক) ধারা বাতিল করে দেওয়ার কথা জানিয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, একীভূত হওয়া দুর্বল ব্যাংকের পূর্বের মালিকরা পুনরায় ব্যাংকের মালিকানায় ফিরে আসার কোন সুযোগ পাবেন না।
আজ সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে অর্থমন্ত্রী এ তথ্য জানিয়েছে।
বিভিন্ন অংশীজনের মতামতের ভিত্তিতে সরকার ব্যাংক রেজোলিউশন আইন, ২০২৬ এ যুক্ত করা ১৮(ক) ধারাটি বিলোপের সিদ্ধান্ত নিয়েছে সরকার জানিয়ে অর্থমন্ত্রী বলেন, এতে একীভূত হওয়া কোনো দুর্বল ব্যাংকের পূর্বের মালিকরা পুনরায় মালিকানায় ফিরে আসার আর কোনো সুযোগ পাবেন না।
ব্যাংক খাতের শৃঙ্খলা ও আমানতকারীদের নিরাপত্তার বিষয়ে সরকারের দৃঢ় অবস্থানে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, আমাদের বার্তা স্পষ্ট যারা জনগণের সম্পদ লুট করেছে, তাদের ছাড় দেওয়া হবে না। অন্যদিকে আমানতকারীদের আমানতের সুরক্ষা নিশ্চিত করা হবে।