
চকরিয়া উপজেলা প্রতিনিধি।
কক্সবাজারের চকরিয়া পৌর বাস টার্মিনাল এলাকায় এক অসহায় তরকারি বিক্রেতার জীবিকা নির্বাহের একমাত্র মাধ্যম তিন চাকার মোটরচালিত ভ্যানগাড়িটি চুরির ঘটনা ঘটেছে। আজ (১৭ মে) সকালের দিকে ব্যস্ততম এই এলাকায় চোর চক্র গাড়িটি নিয়ে চম্পট দেয়।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো আজকেও সকাল সকাল ওই ব্যবসায়ী তার তিন চাকার বিশেষায়িত ভ্যানগাড়িটিতে বিভিন্ন প্রকার শাক-সবজি ও তরকারি সাজিয়ে চকরিয়া নতুন বাস টার্মিনাল এলাকায় কেনাবেচা করতে আসেন। সকালের দিকে ব্যবসার একপর্যায়ে সামান্য সময়ের অসতর্কতার সুযোগ নিয়ে অজ্ঞাতনামা চোর চক্রের সদস্যরা গাড়িটি স্টার্ট দিয়ে দ্রুত গতিতে পালিয়ে যায়। পরে চারদিকে খোঁজাখুঁজি করেও গাড়িটির আর কোনো সন্ধান মেলেনি।
নিখোঁজ হওয়া গাড়িটি একটি তিন চাকার মোটরচালিত ভ্যান (যা স্থানীয়ভাবে মালবাহী ভ্যান হিসেবে পরিচিত)। গাড়িটির সামনের অংশ মোটরসাইকেলের মতো এবং পেছনে মালামাল রাখার জন্য বড় লোহার বডি রয়েছে। বডির নিচের অংশে রঙিন ফুল ও লতাপাতার নকশা আঁকা রয়েছে। চুরির সময় গাড়িটির ওপর একটি ডিজিটাল পরিমাপক স্কেল (পাল্লা) এবং বেশ কিছু পলিথিন ভর্তি শাকসবজি ও তরকারি সাজানো ছিল।
জীবিকার একমাত্র সম্বলটি হারিয়ে অসহায় হয়ে পড়েছেন ওই দিনমজুর ব্যবসায়ী। কান্নাজড়িত কণ্ঠে তিনি জানান, এই গাড়িটি চালিয়েই প্রতিদিন যা আয় হতো, তা দিয়ে তার পুরো পরিবারের সংসার ও ডাল-ভাতের খরচ চলত। সকালের এক মুহূর্তের শান্তিতে তার সব শেষ হয়ে গেছে, এখন তিনি পরিবার নিয়ে পথে বসার উপক্রম হয়েছেন।
টার্মিনাল এলাকার অন্যান্য ব্যবসায়ীরা জানান, সাতসকালে ব্যস্ততম একটি বাস টার্মিনাল থেকে এভাবে প্রকাশ্য দিবালোকে গাড়ি চুরি হয়ে যাওয়ার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। তারা অবিলম্বে গাড়িটি উদ্ধার এবং চোর চক্রকে চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য স্থানীয় প্রশাসন ও চকরিয়া থানা পুলিশের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
Aussie punters can play thepokie net around the clock, with hundreds of pokies from leading software providers.
Try this — https://tower.bet/game/royale-house for real money casino play