
কক্স২৪ নিউজ ডেস্ক।
কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নে বন্যার পানিতে নিহত স্কুলছাত্রী হাসনাতু জান্নাত ঝর্নার পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা শাখা।
শনিবার (১১ জুলাই) নিহত ঝর্নার পরিবারের কাছে গিয়ে তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন জেলা জামায়াতের আমীর মাওলানা অধ্যক্ষ নুর আহমেদ আনোয়ারী ও কক্সবাজার শহর জামায়াতের আমীর আব্দুল্লাহ আল ফারুক। এ সময় তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং আর্থিক সহায়তা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হেদায়েত উল্লাহ, বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জামান, ইউনিয়ন জামায়াতের সভাপতি মোহাম্মদ জায়েদুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ নিহত ঝর্নার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের আহ্বান জানান।