
কক্স২৪নিউজ ডেস্ক।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিমানবন্দরে নেমে মুঠোফোনে প্রধান উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) হযরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে বসে ফোনালাপে তিনি প্রধান উপদেষ্টাকে বলেন, আমার ও আমার পরিবারের পক্ষ থেকে আপনাদে ধন্যবাদ।
মুঠোফোনে তারেক রহমান প্রধান উপদেষ্টাকে বলেন, আপনি আপনার পক্ষ থেকে বিভিন্ন রকম আয়োজন করেছেন; বিশেষ করে আমার নিরাপত্তার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
এর আগে, দীর্ঘ ১৭ বছর পর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টায় তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার ফ্লাইট নং বিজি-২০২ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরে সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতা শেষে তিনি রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এলাকায় আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। সেখানে তিনি দেশবাসীর উদ্দেশে বক্তব্য রাখবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। সংবর্ধনা অনুষ্ঠান শেষে তারেক রহমান রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থাকা তার মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন।
Aussie punters can play thepokie net around the clock, with hundreds of pokies from leading software providers.
Try this — https://tower.bet/game/royale-house for real money casino play