
কক্স২৪ নিউজ ডেস্ক।
বাংলাদেশ জামায়াতে ইসলামী চকরিয়া পৌরসভা ১নং ওয়ার্ডের উদ্যোগে বন্যাকবলিত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (১১ জুলাই) বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ নুর আহমেদ আনোয়ারী।
এ সময় আরও উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হেদায়েত উল্লাহ, কক্সবাজার শহর জামায়াতের আমীর ও সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক, চকরিয়া পৌর জামায়াতের আমীর আরিফুল কবির, নায়েবে আমীর ফখরুল ইসলাম, কর্মপরিষদ সদস্য সৈয়দ মোহাম্মদ রাসেল এবং মাহফুজুল করিম।
নেতৃবৃন্দ বন্যাকবলিত পরিবারের খোঁজখবর নেন এবং তাদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন। এ সময় তারা বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে মানবিক দায়িত্ববোধ থেকে জামায়াতে ইসলামী ধারাবাহিকভাবে ত্রাণ ও সহায়তা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।