
কক্স২৪ নিউজ ডেস্ক।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চকরিয়া উপজেলা শাখার উদ্যোগে বন্যাকবলিত অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১১ জুলাই) সকাল ১১টায় চকরিয়া উপজেলার লক্ষ্যারচর স্টেশনে আয়োজিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কক্সবাজার জেলা উপদেষ্টা মোহাম্মদ হেদায়ত উল্লাহ । প্রধান আলোচক ছিলেন জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মাওলানা আবুল বশর, উপদেষ্টা মাওলানা ছৈয়দ করিম, উপদেষ্টা আব্দুল্লাহ আল মামুর, কক্সবাজার জেলা অর্থ সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন এবং ইউনিয়ন উপদেষ্টা মামুনুল ইসলাম।
চকরিয়া উপজেলা শাখার সভাপতি শরিফুল আমিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এইচ এম রুহুল কাদেরের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে শতাধিক বন্যার্ত নারী-পুরুষের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক ও সামাজিক দায়িত্ব। ভবিষ্যতেও শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে অসহায় ও দুর্দশাগ্রস্ত মানুষের জন্য এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে তারা আশ্বাস দেন।