
মোঃ বজলুর রহমান, ঈদগাঁও উপজেলা প্রতিনিধি।
কক্সবাজার জেলা, ঈদগাঁও উপজেলা, ইসলামাবাদ সাতজুলাকাটা মিশকাতুন্নবী দাখিল মাদ্রাসায় ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায়ী দোয়া, ক্রীড়া ও সংস্কৃতি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১০টায় মাদ্রাসা প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাদ্রাসা কমিটির সভাপতি মাস্টার আব্দুর রশিদের সভাপতিত্বে অত্র প্রতিষ্ঠানের শিক্ষক মাওলানা নাছির উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামাবাদ ইউনিয়ন সম্ভাব্য চেয়ারম্যান পদ প্রার্থী জয়নাল আবেদীন,
আরো মেহমান হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মমতাজ উদ্দীন আহমদ মহসিন,
উপস্থিত ছিলেন মাদ্রাসা কমিটির সদস্য হাফেজ ছলিম উল্লাহ, হাফেজ আলতাফ হোছাইন,
মাওলানা হারুনর রশিদ, হাফেজ ফজলুল হক,
সম্ভাব্য মেম্বার পদ প্রার্থী ৪ নং ওয়ার্ডের মোজাফফর আহমদ,
সি স্কাই এয়ার ইন্টারন্যাশনাল-এর স্বত্বাধিকারী মিজবাহ উদ্দীন।
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মিজবাহ উদ্দীন ঘোষণা করেছেন, যারা অত্র প্রতিষ্ঠান থেকে ২০২৬ সালে দাখিল পরীক্ষায় এ প্লাস অর্জন করবে তাদেরকে ৫০০০ ( পাঁচ হাজার) টাকা করে পুরস্কৃত করা হবে ( ভিডিও বক্তব্য) ।
অনুষ্ঠানে পরীক্ষার্থী এবং ক্রীড়া ও সংস্কৃতি বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার সুপার মাওলানা মোহাম্মদ খোবাইব শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা নাছির উদ্দীন, (ভিডিও বক্তব্য)
মাস্টার মোহাম্মদ রমজান আলী, (ভিডিও বক্তব্য)
শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সুপার মাওলানা শওকত আলম, নজুরুল ইসলাম, শাকিব মোহাম্মদ, হারুনর রশিদ রবিন, হামিদা আক্তার, নাসরিন জাহান নাছিমা, আনোয়ার হোছাইন, সাদেকুল ইসলাম, আব্দুর রহিম, ইব্রাহীম সোহেল, হেফজ শিক্ষক শাকের উল্লাহ
অত্র মাদ্রাসার শিক্ষক মাস্টার মোহাম্মদ রমজান আলী শিক্ষকতা পেশায় একদিনও অনুপস্থিত না থাকায় মাদ্রাসা কমিটির পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়।
উল্লেখ্য- ২০২৬ সালে মোট ১৮ জন দাখিল পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।
*২০২৫ সালে অত্র মাদ্রাসার অর্জন*
২০২৫ সালে দাখিল পরীক্ষায় শতভাগ পাশ, আইডিয়াল ট্রাষ্ট বৃত্তি ২০২৫ পরীক্ষায় ৩ জনের বৃত্তিলাভ, ২০২৫ সালের নূরানী তা’লীমুল কোরআন বোর্ড চট্রগ্রাম বাংলাদেশ কর্তৃক অনুষ্ঠিত তৃতীয় শ্রেণির কেন্দ্রীয় সনদ পরীক্ষায় শতভাগ পাশ সহ ৪ জন এ প্লাস।
প্রতিষ্ঠানটি ২০০০ সালে প্রতিষ্ঠা হই, ২০১৪ সাল থেকে দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করে আসছে।
বর্তমানে ১৪ জন শিক্ষক ও ৩২০ জন ছাত্র/ছাত্রী বর্তমানে অধ্যায়নরত।
২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের আয়োজনে আয়োজিত এই অনুষ্ঠানটি শেষে শিক্ষার্থীদের সার্বিক সাফল্য ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
মাদ্রাসার ছাত্র-ছাত্রী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এই দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন।