
কক্স২৪নিউজ ডেস্ক।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দীর্ঘ প্রচেষ্টা ও মানবিক তৎপরতায় মায়ানমারের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আরাকান আর্মির হাত থেকে মুক্ত হয়ে দেশে ফিরেছেন ১৪ জন জেলে।
শনিবার (৯ মে) সকালে বিজিবির একটি প্রতিনিধিদল নাফ নদীর শূন্য রেখা থেকে তাদের গ্রহণ করে টেকনাফ জেটিঘাটে নিয়ে আসে।
ফেরত আসা জেলেদের মধ্যে ১৩ জন বাংলাদেশি নাগরিক এবং একজন বলপূর্বক বাস্তুচ্যুত মায়ানমার নাগরিক বা রোহিঙ্গা রয়েছেন।
টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক মো. হানিফুর রহমান ভূঁইয়া জানান, ২০২৫-২০২৬ সালের বিভিন্ন সময়ে এই জেলেরা বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে মায়ানমারের জলসীমায় প্রবেশ করেন। ওই সময় আরাকান আর্মি তাদের আটক করে মায়ানমারের অভ্যন্তরে বিভিন্ন ক্যাম্পে বন্দী করে রাখে।
বিজিবির কক্সবাজার রিজিয়ন মানবিক দিক বিবেচনা করে আরাকান আর্মির সাথে কার্যকর যোগাযোগ ও সমন্বয় শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর তাদের ফিরিয়ে আনা সম্ভব হয়। বর্তমানে ফেরত আসা জেলেদের পরিচয় নিশ্চিত করার কাজ চলছে এবং স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া প্রক্রিয়াধীন রয়েছে।
বিজিবি জানিয়েছে, সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতে তারা সর্বদা সচেষ্ট। মায়ানমারে আরও যারা আটক রয়েছেন, তাদেরও নিরাপদে ফিরিয়ে আনার প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।
Aussie punters can play thepokie net around the clock, with hundreds of pokies from leading software providers.
Try this — https://tower.bet/game/royale-house for real money casino play