
কক্স২৪নিউজ ডেস্ক।
বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিরোধী দলকে মোকাবিলায় পাল্টা কোনো কর্মসূচি দেবে না বিএনপি। বরং আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন তিনি।
সম্প্রতি দেশের একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাতকারে এমনটা জানিয়েছেন তিনি।
জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধান সংস্কার ইস্যুতে সরকার ও বিরোধী দলের মতভেদ সংসদ থেকে রাজপথে গড়িয়েছে। বিরোধী দল দাবি আদায়ে কর্মসূচিও দিয়ে যাচ্ছে। তবে রাজপথ ছেড়ে সংসদেই আলোচনার কথা বলছে বিএনপি।
মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক সংস্কৃতি মানেই রাস্তায় আন্দোলন—এই ধারণা থেকে আমাদের বেরিয়ে আসা দরকার। এটি এক ধরনের অপ্রয়োজনীয় চাপ সৃষ্টি করে।
তিনি বিরোধী জোটকে রাজপথ ছেড়ে সংসদে এসে উচ্চস্বরে কথা বলা বা ওয়াকআউট করার পরামর্শ দিয়ে বলেন, সংসদেই সব আলোচনা হওয়া উচিত। তাহলে হয় কী একটা সংস্কৃতি ধীরে ধীরে গড়ে ওঠে।
বিএনপির মহাসচিব বলেন, রাজপতে আমরা কোনো কর্মসূচি দেব না। বড়জোর যেটা করতে পারি, জনগণকে জানানোর জন্য সংবাদ সম্মেলন, সেমিনার বাড়িয়ে দিতে পারি। জনগণের সঙ্গে কথা বলা বাড়িয়ে দিতে পারি।
তিনি বলেন, মানুষ এখন সব বোঝে, আমরা খারাপ কাজ করলে তারা পরবর্তী নির্বাচনে আমাদের ভোট দেবে না।
Aussie punters can play thepokie net around the clock, with hundreds of pokies from leading software providers.
Try this — https://tower.bet/game/royale-house for real money casino play