
কক্স২৪ নিউজ ডেস্ক।
জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় উপনেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এমপি থাইল্যাণ্ডে চিকিৎসা শেষে ১১ জুলাই শনিবার বিকালে দেশে ফিরেছেন।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান সংগঠনের সহকারী সেক্রেটরি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব মো: মোবারক হোসাইন, ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক ও কর্মপরিষদ সদস্য জনাব জামাল উদ্দিন।
নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এমপি তাঁর দ্রুত ও পরিপূর্ণ সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।