
কক্স২৪নিউজ ডেস্ক।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক বলেছেন, যারা একই দিনে সারা বিশ্বে ঈদ পালনের কথা বলেন, তাদের মতবাদ ধর্ম ও বিজ্ঞানবিরোধী।
শনিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে রোজা ও ঈদ বিশ্বব্যাপী একই দিনে পালনের দাবির ভ্রান্তি নিরসন ও শরিয়াহ বিশ্লেষণ শীর্ষক জাতীয় সেমিনারে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, নিজ অঞ্চলে চাঁদ দেখা প্রমাণিত হওয়া সত্ত্বেও ঈদ পালনের জন্য অন্য অঞ্চলের চাঁদের অপেক্ষা করা সর্বসম্মতিক্রমে শরিয়ত পরিপন্থি। তিনি এ মতবাদ পোষণকারীদের জ্যোতির্বিজ্ঞানবিরোধী বলেও আখ্যা দেন।
দাওয়াতুস সুন্নাহ বাংলাদেশের উদ্যোগে আয়োজিত উক্ত অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন— বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের মহাসচিব মাওলানা মাহফুজুল হক, চাঁদ পর্যবেক্ষণ পরিষদ বাংলাদেশের চেয়ারম্যান মুফতি ইসমাইল সিরাজী, আস্সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহাম্মদ গোলাম রব্বানী, তেজগাঁও পলিটেকনিক মসজিদের খতিব মাওলানা আবুল বাশার মো. সাইফুল ইসলাম, জমঈয়তে আহলে হাদিসের সভাপতি ড. অধ্যাপক আবদুল্লাহ ফারুক, ফুরফুরা মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা মো. নোমান, লালবাগ মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মুফতি সাখাওয়াত হোসাইন রাজি, পটিয়া মাদ্রাসার প্রধান মুফতি, শামসুদ্দিন জিয়া, বুয়েটের সাবেক অধ্যাপক ডক্টর এস এম লুৎফুল কবির প্রমুখ।
বক্তারা বলেন, সরকারের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত মেনে নেওয়া মুসলিমদের অবশ্য কর্তব্য। জাতীয় এই সেমিনারে সভাপতিত্ব করেন দেশের শীর্ষস্থানীয় আলেম মুফতি মাহমুদুল হাসান।
দাওয়াত সুন্নাহ বাংলাদেশের সভাপতি মাওলানা জুবায়ের বিন আব্দুল কুদ্দুসের সঞ্চালনায় জাতীয় মসজিদের খতিব দীর্ঘ প্রবন্ধ উপস্থাপনের পর নাগরিকদের উদ্দেশে ১০টি ইশতেহার ঘোষণা করেন।
Aussie punters can play thepokie net around the clock, with hundreds of pokies from leading software providers.
Try this — https://tower.bet/game/royale-house for real money casino play