
কক্স২৪নিউজ ডেস্ক।
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির হত্যাকারীদের গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক বিচার এবং দেশে বিদ্যমান অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে রাজপথে বড় ধরনের শো-ডাউনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামী ৩ জানুয়ারি (শুক্রবার) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে এই মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। জামায়াত সূত্রে জানা গেছে, শিগগিরই সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।
দলীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি অনুষ্ঠিত জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক বৈঠকে এই মহাসমাবেশের সিদ্ধান্ত গৃহীত হয়। কর্মসূচি সফল করতে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে একটি শক্তিশালী ‘সমাবেশ বাস্তবায়ন কমিটি’ গঠন করা হয়েছে। এই কমিটির অধীনে বেশ কয়েকটি উপকমিটিও কাজ করছে। সমাবেশকে কেন্দ্র করে কয়েক দফা প্রস্তুতি সভাও সম্পন্ন করেছে দলটি।
মহাসমাবেশে কয়েক লাখ মানুষের জমায়েত নিশ্চিত করতে ব্যাপক পরিকল্পনা হাতে নিয়েছে জামায়াত। শুধু ঢাকা নয়, জেলা ও উপজেলা পর্যায় থেকেও বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থককে ঢাকায় আনার প্রস্তুতি চলছে।
জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের কর্মসূচির সত্যতা নিশ্চিত করে বলেন, শরিফ ওসমান বিন হাদির বিচার এবং সন্ত্রাসীদের হাতে থাকা অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে আমরা ৩ জানুয়ারি মহাসমাবেশ করতে যাচ্ছি। খুব দ্রুতই আমরা দেশবাসীকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানাব।
একই বিষয়ে দলের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, ওসমান হাদির হত্যাকাণ্ড কোনো সাধারণ ঘটনা নয়। এর বিচার নিশ্চিত করতে এবং দেশের শান্তিশৃঙ্খলা ফেরাতে ঢাকায় একটি বড় জমায়েত করার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি সফল করতে বর্তমানে আলাপ-আলোচনা ও সাংগঠনিক প্রস্তুতি চলছে।
Try this — https://tower.bet/game/royale-house for real money casino play