
কক্স২৪ নিউজ ডেস্ক।
বিশ্বকাপ ফুটবলকে স্বাগত জানিয়ে রাঙামাটিতে বিশাল শো-ডাউন করেছেন আর্জেন্টিনার ভক্ত-সমার্থকরা।
বৃহস্পতিবার (১১ জুন) বিকালে মোটরসাইকেল, অটোরিকশা, ট্রাক ও মিনিট্রাক বহর নিয়ে রিজার্ভবাজার থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে শো-ডাউনটি মারী স্টেডিয়াম হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ আবদুল শুক্কুর স্টেডিয়াম গিয়ে শেষ হয়।
এর আগে রিজার্ভবাজারের ওয়াই সেতু থেকে শহীদ আবদুল শুক্কুর স্টেডিয়াম পর্যন্ত একটি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রদক্ষিণ করে। এ সময় আর্জেন্টিনার জার্সি গায়ে দিয়ে বাংলাদেশের জাতীয় পতাকা ও আর্জেন্টিনার পতাকা প্রদর্শন করেন ভক্তরা।
এ সময় রাঙামাটি পৌরসভার সাবেক কাউন্সিলর মো. হেলাল উদ্দিন ও জেলা ছাত্রদল নেতা আহাদ বড় পর্দায় আর্জেন্টিনার ম্যাচ দেখার আমন্ত্রণ জানান।