
কক্স২৪ নিউজ ডেস্ক।
কক্সবাজার শহরে সমুদ্র সৈকতের ভাঙনরোধে টেকসই ও কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না। আজ সকালে শৈবাল বীচ পয়েন্ট এলাকায় সৈকতের ভাঙন, বিভিন্ন সময়ে ঘুর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্থ ঝাউগাছ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
পরিদর্শনকালে সংসদ সদস্য সৈকতের ভাঙনরোধে দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের দিক নির্দেশনা দেন। এ সময় পানি উন্নয়ন বোর্ড কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী নুরুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।