
নিউজ ডেস্ক।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে নিয়ে বিভিন্ন মাধ্যমে মিথ্যাচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে চকরিয়া উপজেলা ছাত্রদল।
মঙ্গলবার (২৭ মে) বিকাল সাড়ে ৪টায় চিরিঙ্গা জনতা শপিং সেন্টার থেকে শুরু করে মিছিলটি থানা রাস্তার মাথা হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়। এসময় উপজেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা- অবিলম্বে জাতীয় নেতা সালাহউদ্দিন আহমদের বিরুদ্ধে মিথ্যাচারের বন্ধ করে দেশের রাজনৈতিক স্থিতিশীলতাসহ সৌহার্দপূর্ণ অবস্থান বজায় রাখার আহবান জানান।
Try this — https://tower.bet/game/royale-house for real money casino play