
শাহজালাল শাহেদ স্টাফ রিপোর্টার।
কক্সবাজারে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে “বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সাংবাদিকদের অধিকার ও পেশাগত নীতি-নৈতিকতা” বিষয়ক সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে ২০২৬) কক্সবাজার হিল ডাউন সার্কিট হাউস মিলনায়তনে বাংলাদেশ প্রেস কাউন্সিল এ কর্মশালার আয়োজন করে।
এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ার বিচারপতি এ কে এম আবদুল হাকিম।
আলোচক ছিলেন প্রেস কাউন্সিলের সচিব মোঃ আবদূস সবুর এবং জেলা তথ্য অফিসার মোঃ আবদুস সাত্তার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক শাহিদুল হক।
বাংলাদেশ প্রেস কাউন্সিল ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আয়োজনে এবং জেলা প্রশাসন, কক্সবাজারের সহযোগিতায় অনুষ্ঠিত এ কর্মশালায় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত ৫০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।
কর্মশালায় বক্তারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, তথ্য যাচাই, পেশাগত দায়িত্ববোধ, সাংবাদিকদের অধিকার এবং নীতি-নৈতিকতার গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।