
প্রশ্নঃ
শরয়ী সফরের দুরত্ব কত?কসর নামায পড়ার হুকুম কী?,মুসাফির কসর নামায ইচ্ছা বা ভূলে চার রাকাত পড়ার হুকুম কী?
উত্তরঃ
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মুহতারাম! সফরের শরয়ী দুরত্ব ৪৮ মাইল বর্তমানে ৭৭.২৮ কিলোমিটার।এ পরিমাণ দুরত্বের নিয়তে বের হলে সে শরয়ী মুসাফির।তাকে চার রাকাত ফরয নামায দুই রাকাত পড়া ওয়াজিব।তবে মুকীম ইমামের এক্তেদা করলে চার রাকাতই আদায় করা ওয়াজিব, দুই রাকাত ফরয বাকী দুই রাকাত নফল হিসাবে গন্য হবে।আর মুসাফির ইমাম হলে বা একাকী নামায আদায় করলে কসর নামায পড়া ওয়াজিব।ভূলে চার রাকাত পড়লে ও প্রথম বৈঠক করলে তাকে সাহু সেজদা দিতে হবে।সাহু সেজদা না দিলে নামায পুনরায় আদায় করতে হবে।এতে দুই রাকাত ফরয দুই রাকাত নফল হবে।তবে ইচ্ছাকৃতভাবে চার রাকাত পড়লে দ্বিতীয় রাকাতে তাশাহুদ পরিমাণ বসলে চার রাকাতই নফল হবে, তবে এতেো সাহু সেজদা দিতে হবে। যদি দ্বিতীয় রাকাতে না বসে তার নামায বাতিল হয়ে যাবে, আর পুনরায় কসর হিসাবে নামায আদায় করে দিতে হবে।কারণ নামাযের ফরয বাতিল হয়ে গেছে।তাই মুসাফিরকে একাকী ও ইমামতি করার সময় আবশ্যই কসর পড়তে হবে।
সার্বিক সহযোগীতায়
আলহাজ্ব শাহ মাওলানা আবদুল হাই নিজামী মঃজিঃআঃ
প্রধান মুহাদ্দিস ও ফকীহ
চুনতি হাকিমিয়া আলীয়া মাদ্রাসা চট্টগ্রাম
লিখক
মুফতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম
পহরচাঁদা ফাজিল মাদ্রাসা চকরিয়া,কক্সবাজার।
০১৮১৮০২৫১৭২