
প্রশ্নঃ
কোন কোন পশু দ্বারা কুরবানি করা জায়েয নাই।
উত্তরঃ
নাক কাটা।জিহ্বা ফাঁটা যে খাদ্য খেতে পারে না।যে ভেড়া দম্বা ও ছাগলের একটি ওলান দিয়ে দুধ বের হয় না।বা একটি ওলান কাটা বা ক্ষতযুক্ত।গরু,মহিষ ও উটনির দুইটি ওলান দিয়ে দুধ বের হয় না বা কাটা বা ক্ষত যুক্ত। এক অন্ড কোষ বিশিষ্ট পশু। খুনছা পশু । ত্রুটি যুক্ত পশু দ্বারা কুরবানি করা জায়েয নাই।যে পশুর কোন দাঁত নেই।যে পশুর শিং মূল সহ ভেঙ্গে গেছে।যে পশুর জন্মগত কান নেই বা দুই কান বা একটি কান পরিপূর্ণ কর্তিত।যে পশুর দুই চোখ বা এক চোখ দৃষ্টিহীন বা দৃষ্টি শক্তি তিন ভাগের এক নষ্ট হয়ে গেছে।যে পশুর একটি পা সম্পূর্ণ অকেজো শুধু তিন পা দিয়ে চলে।
যে পশু এত দূর্বল যে জবেহ স্থানে হেঁটে যেতে পারে না। লেজের তিন ভাগের এক ভাগ কর্তিত ।
তথ্যসূত্র
ফতোয়ায়ে আলমগীরী ৪র্থ ৮১ পৃঃ ফতোয়ায়ে শামী ৫ম ২১৩ পৃঃ, কিফায়তুল মুফতি ৮ম ৭১৪, ৫ম ৩১৬ পৃৃঃ,ফতোয়ায়ে রহিমিয়া ৬ষ্ট ১৬৭ পৃঃ,
সার্বিক সহযোগীতায়
আলহাজ্ব শাহ মাওলানা আবদুল হাই নিজামী মঃজিঃআঃ
প্রধান মুহাদ্দিস ও ফকীহ
চুনতি হাকিমিয়া আলীয়া মাদ্রাসা লোহাগাড়া, চট্টগ্রাম।
লিখক
মুফতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম
পহরচাঁদা ফাজিল মাদ্রাসা চকরিয়া,কক্সবাজার।
০১৮১৮০২৫১৭২