
প্রশ্নঃ
যিনি ইমামতি করতে অক্ষম তিনি জুমা,ঈদ এর খুৎবা দেওয়ার হুকুম কী?
উত্তরঃ
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
মুহতারাম! ইমামতির যোগ্যতা, সুস্থতা সাপেক্ষে কোন কারণ বশত একজন খুৎবা আরেক জন নামায পড়ানো যদিও জায়েয তবে স্থায়ী ভাবে করা মাকরুহ।আর খুৎবা ছহীহ ভাবে আদায় হওয়ার জন্য ইমামতি করার যোগ্যতা থাকতে হবে।কারণ খুৎবা নামাযে স্থলাভিষিক্ত তথা ফরজ বা জুমা আদায় হওয়ার জন্য শর্ত।উভয়টা অভিন্ন শর্তে শর্ত যুক্ত।তাই নামাযে যে কাজ করা হারাম তা খুৎবার সময় করা হারাম।তাই যিনি ইমামতি করতে অক্ষম তার দেয়া খুৎবা আদায় হবে না।ফলে জুমা ছহীহ হওয়ার ৭টি শর্তের একটি শর্ত আদায় না হওয়ায় জুমা ছহীহ হবে না।
আর এমন ব্যক্তির উপর জুমার নামায ওয়াজিব নহে।
ولا تجب الجمعۃ علی مسافر ولا امراۃ ولامریض هدایۃ
كل ما حرم فی الصلوۃ حرم فی الخطبۃ فتاوی شامی جلد ١ صفحۃ ۷٦۸
الصلوۃ والخطبۃ كشیٸ واحد لكونهما شرطا مشروطا ولا تحقق للمشروط بدون شرطه فتاوی شامی جلد ١ صفحۃ ٧٧١
و یشترط لصحتها ای لصحۃ الجمعۃ سبعۃ اشیاي والرابع الخطب ردد المختار جلد ١ صفحۃ ۷٤۷
তথ্যসূত্র
ফতোয়ায়ে শামী ১ম ৭৭১,৭৬৮, ফতোয়ায়ে দারুল উলুম ৫ম ১৪৫ পৃঃ,হেদায়া ১০০ পৃঃ ফতোয়ায়ে আলমগীরী ৩য় ৬৯ পৃঃ।
খুৎবার মাসয়ালা মাসায়ের ১৯৫, ২২৫ পৃঃ।
সার্বিক সহযোগীতায়
আলহাজ্ব শাহ মাওলানা আবদুল হাই নিজামী মঃজিঃআঃ
প্রধান মুহাদ্দিস ও ফকীহ চুনতী হাকিমিয়া আলীয়া মাদ্রাসা চট্টগ্রাম।
লিখক
মুফতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম
পহরচাঁদা ফাজিল মাদ্রাসা চকরিয়া,কক্সবাজার।
০১৮১৮০২৫১৭২