Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
কক্স ২৪ নিউজ

সত্যের আলোয়, প্রতিদিন নতুন দিন

কক্স ২৪ নিউজ

সত্যের আলোয়, প্রতিদিন নতুন দিন

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
Subscribe
Close

Search

অপরাধআইন-আদালতখাগড়াছড়িচট্টগ্রামজাতীয়নির্বাচনফটিকছড়িবান্দরবানরাঙ্গামাটিরাজনীতিসোশ্যাল মিডিয়া

পাহাড়ে বিশৃঙ্খলা সৃষ্টিতে ফ্যাসিস্ট বুদ্ধিজীবীরা ইন্ধন দিয়েছিল-স্বরাষ্ট্র উপদেষ্টা।

By কক্স ২৪ নিউজ
অক্টোবর ১২, ২০২৫ 1 Min Read
Comments Off on পাহাড়ে বিশৃঙ্খলা সৃষ্টিতে ফ্যাসিস্ট বুদ্ধিজীবীরা ইন্ধন দিয়েছিল-স্বরাষ্ট্র উপদেষ্টা।

কক্স২৪নিউজ ডেস্ক।

জাতীয় নির্বাচন সামনে রেখে দেশের শান্তি ও সুষ্ঠু ভোটপ্রক্রিয়া নিশ্চিত করার জন্য যেকোনো বিশৃঙ্খলাকারী ব্যক্তি বা গ্রুপকে চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ রবিবার (১২ অক্টোবর) সকালে সচিবালয়ে কোর কমিটির সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আসন্ন নির্বাচনে ৮০ হাজার সশস্ত্র বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন। ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলোতে থাকবে সিসিটিভি ক্যামেরা।

আইনশৃঙ্খলা বাহিনী এবং নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা যাতে কোনো আইন বহির্ভূত কাজ না করেন, সে বিষয়ে নির্দেশনা দেওয়ার কথাও জানান তিনি।

এসময় তিনি বলেন, “পাহাড়ে বিশৃঙ্খলা সৃষ্টিতে কিছু ফ্যাসিস্ট বুদ্ধিজীবী ইন্ধন দিয়েছিল। তবে বর্তমানে পাহাড় অনেকটাই শান্ত রয়েছে।”

­স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে যেসব ব্যক্তিরা দায়িত্ব পালন করেছিলেন, তাদের মধ্যে যারা বিতর্কিত, তাদেরকে আসন্ন নির্বাচনে দায়িত্ব থেকে যথাসম্ভব বিরত রাখা হবে।

তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর প্রশিক্ষণ যত দ্রুত সম্ভব সম্পন্ন করা হবে। ইতোমধ্যেই প্রশিক্ষণ চলমান রয়েছে।

নির্বাচনে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে প্রায় দেড় লাখ পুলিশ সদস্যকে নির্বাচনি প্রশিক্ষণ দেওয়া হবে বলেও জানান তিনি।

Tags:

স্বরাষ্ট্র উপদেষ্টা
Author

কক্স ২৪ নিউজ

Follow Me
Other Articles
Previous

৫ দফা দাবিতে জেলা প্রশাসক বরাবর কক্সবাজার জেলা জামায়াতের স্মারকলিপি প্রদান।

Next

সময় বাড়লো ইসলামি বইমেলার চলবে ১৮ অক্টোবর পর্যন্ত।