
কক্স২৪নিউজ ডেস্ক।
জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে কক্সবাজার জেলা থেকে বিএনপি’র চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেত্রী ও জেলা বিএনপির অন্যতম সদস্য অ্যাডভোকেট শামীম আরা সপ্না। দলের হাইকমান্ড থেকে তাকে এই মনোনয়ন প্রদানের বিষয়টি নিশ্চিত করা হয়েছ।
অ্যাডভোকেট শামীম আরা সপ্না দীর্ঘ দিন ধরে কক্সবাজারের রাজপথে জাতীয়তাবাদী রাজনীতির সাথে জড়িত। বিশেষ করে আইনি অঙ্গনে এবং রাজপথের আন্দোলনে তার সক্রিয় ভূমিকা দলের ভেতরে ও বাইরে প্রশংসিত হয়েছে। তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের সাথে তার নিবিড় যোগাযোগ এবং দলের প্রতি আনুগত্যের পুরস্কার হিসেবে তাকে এই মনোনয়ন দেওয়া হয়েছে বলে মনে করছেন জেলা বিএনপির নীতি-নির্ধারকরা।