কক্স২৪নিউজ বানিজ্যিক বার্তা ডেস্ক।
আজ রোববার (১৯ এপ্রিল) এক বার্তার মাধ্যমে নতুন এই মূল্যের কথা জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি), যা আজ সন্ধ্যা থেকেই কার্যকর হবে।
এলপিজির পাশাপাশি বৃদ্ধি পেয়েছে অটোগ্যাসের দামও। এপ্রিল মাসের শুরুতে অটোগ্যাসের দাম প্রতি লিটার ৭৯ টাকা ৭৭ পয়সা নির্ধারণ করা হলেও এখন তা বাড়িয়ে ৮৯ টাকা ৫০ পয়সা করা হয়েছে।
উল্লেখ্য, চলতি এপ্রিল মাসের শুরুতেই একবার এলপিজির মূল্য ৩৮৭ টাকা বাড়িয়ে ১ হাজার ৭২৮ টাকা নির্ধারণ করা হয়েছিল।
একই মাসে দুইবার মূল্যবৃদ্ধির কারণ হিসেবে বিইআরসি বৈশ্বিক ভূ-রাজনীতি ও মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতিকে দায়ী করেছে। কমিশন জানায়, মধ্যপ্রাচ্য অঞ্চল বর্তমানে সরাসরি যুদ্ধক্ষেত্রে পরিণত হওয়ায় এবং হরমুজ প্রণালিতে সংকট দেখা দেওয়ায় ওই রুটে এলপিজি বহনকারী জাহাজ চলাচল বন্ধ হয়ে গেছে।
ফলে বিকল্প উৎস বা ভিন্ন পথে এলপিজি আমদানি করতে গিয়ে সময় ও জ্বালানি খরচ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। এছাড়া যুদ্ধকালীন পরিস্থিতির কারণে বিমা ও নিরাপত্তা সংক্রান্ত ব্যয়ও বেড়েছে। দেশে এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখতে আমদানিকৃত জাহাজের ভাড়া এবং ট্রেডারের প্রিমিয়াম চার্জ অন্তর্বর্তীকালীন সময়ের জন্য প্রতি মেট্রিক টনে ২৫০ মার্কিন ডলার পুনর্নির্ধারণ করতে হয়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে ভোক্তাপর্যায়ে।