
চট্টগ্রাম মহানগর প্রতিনিধি।
চট্টগ্রাম শহরে বসবাসরত মহেশখালীর ধলঘাট ইউনিয়নের বাসিন্দাদের সংগঠন ‘চট্টগ্রামস্থ ধলঘাট ফোরাম’-এর উদ্যোগে এক বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী, সাংস্কৃতিক সন্ধ্যা ও ঐতিহ্যবাহী মেজবান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাকলিয়া থানার সিলভার প্যালেস কমিউনিটি সেন্টারে দিনব্যাপী এই আয়োজনে মেতে ওঠেন প্রবাসী ও শহরে বসবাসরত ধলঘাটবাসীরা।

পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন হাফেজ ওয়াজিফাত। এরপর ফোরামের আহ্বায়ক শাহীনুল ইসলাম শাহীন-এর উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হয়। পুরো অনুষ্ঠানটি অত্যন্ত সাবলীলভাবে সঞ্চালনা করেন কামরুল আলম বায়েজিদ
আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল ধলঘাট ইউনিয়নের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে নির্মিত ভিডিও ডকুমেন্টারি এবং চিত্র প্রদর্শনী। এছাড়া অনুষ্ঠানে পরিবেশিত ইসলামী সংগীত, দেশাত্মবোধক গান, কাওয়ালী, কবিতা এবং স্থানীয় আঞ্চলিক গান উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের উপ-সচিব জনাব আবুল হাশেম। তিনি তাঁর বক্তব্যে প্রবাসে বা শহরে থাকলেও নিজ জন্মভূমির উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
জনাব জয়নুল আবেদীন – সাবেক উপজেলা চেয়ারম্যান, মহেশখালী।
জনাব সরোয়ার কামাল- সভাপতি, মহেশখালী পেশাজীবী সমবায় সমিতি লিঃ।
জনাব নুরুল ইসলাম – সহযোগী অধ্যাপক, হাজী মোহাম্মদ মহসিন কলেজ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবীণ ব্যক্তিত্ব **মাস্টার আক্তার হোছাইন
অনুষ্ঠানে কার্যকরী কমিটির পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি শাহীনুল ইসলাম শাহীন, সাধারণ সম্পাদক কামরুল আলম বায়েজিদ এবং সাংগঠনিক সম্পাদক হাফেজ মোহাইমিনুল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম, দিদারুল আবছার, সাইদুল ইসলাম, আবদুস সালাম, মোহাম্মদ জুবায়ের হোসাইন, শাহাদাত হোসেন, মোঃ জালাল কোম্পানি, ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইউনুস, আবদুল মান্নান, ইঞ্জিনিয়ার ফখরুল ইসলাম, মোহাম্মদ সেলিম, এমদাদুল হক সওদাগর, মোজাহেরুল ইসলাম বাবুল, মাষ্টার আবুল কাশেম, মাহমুদুল হক বহদ্দার, আবদুল মান্নান সওদাগর, মাষ্টার আলী আহমদ, আলহাজ মকসুদ আহমেদ, এডভোকেট নজরুল ইসলাম, আলহাজ জাফর আহমেদ, মাষ্টার কাজিম উদ্দিন এবং মিসবাহ উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ছাত্রসমাজ।

সাংস্কৃতিক অনুষ্ঠানের পর ঐতিহ্যবাহী মেজবানি খাবারের মাধ্যমে আমন্ত্রিত অতিথিদের আপ্যায়ন করা হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রাকৃতিক দুর্যোগ ও বিভিন্ন অসুস্থতায় মৃত্যুবরণ করা ধলঘাট ইউনিয়নের সকল বাসিন্দাদের আত্মার মাগফেরাত কামনা এবং বর্তমানে অসুস্থ অবস্থায় থাকা সকলের দ্রুত সুস্থতা চেয়ে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
উপস্থিত সাধারণ সদস্যরা জানান, এ ধরনের আয়োজন যান্ত্রিক শহরের ব্যস্ততার মাঝেও নিজেদের শেকড় এবং পারস্পরিক ভ্রাতৃত্ববোধকে আরও শক্তিশালী করবে।