
কক্স২৪নিউজ ডেস্ক।
চাঁদপুরে দেশের জনপ্রিয় শিশু-কিশোর ম্যাগাজিন কিশোরকণ্ঠ আয়োজিত ‘কিশোরকণ্ঠ মেধাবৃত্তি-২০২৫’ পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টায় হাজীগঞ্জের এস এম কমিউনিটি সেন্টারে কিশোরকণ্ঠ ফাউন্ডেশন চাঁদপুর জেলা শাখার উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। চতুর্থ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা এ মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন, মুজাহিদুল ইসলাম এবং হামদ পরিবেশন করেন, আল-আমিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নতুন কিশোরকণ্ঠের নির্বাহী সম্পাদক সাইদুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিশু-কিশোরদের মেধা ও সৃজনশীলতা বিকাশে এ ধরনের মেধাবৃত্তি কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নৈতিক মূল্যবোধসম্পন্ন ও জ্ঞানভিত্তিক প্রজন্ম গড়ে তুলতে কিশোরকণ্ঠ দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলার উপদেষ্টা অধ্যাপক শাহ আলম।
তিনি বলেন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এবং তাদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এর মাধ্যমে শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন, কিশোরকণ্ঠ ফাউন্ডেশন চাঁদপুর জেলার আহ্বায়ক মোহাম্মদ হাসান। অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন, রিয়াজুল ইসলাম খন্দকার এবং শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন, সূচিপাড়া ডিগ্রি কলেজের শিক্ষক আবদুল আজিজ।
অনুষ্ঠানে কিশোরকণ্ঠের চাঁদপুর জেলার সদস্য সচিব হাফেজ পারভেজ আহমেদ, উপদেষ্টাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজন উপস্থিত ছিলেন।
কিশোরদের মেধা বিকাশ ও নৈতিক শিক্ষায় উৎসাহ দিতে প্রতি বছরের মতো এবারও এ আয়োজন করা হয়েছে বলে আয়োজকরা জানান।
Aussie punters can play thepokie net around the clock, with hundreds of pokies from leading software providers.
Try this — https://tower.bet/game/royale-house for real money casino play