
কক্স২৪নিউজ ডেস্ক।
আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৮টায় রাজধানীর আল ফালাহ মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ-২০২৬ এর দিনব্যাপী প্রথম সাধারণ অধিবেশন শুরু হয়। কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহর সঞ্চালনায় পবিত্র দারসুল কুরআনের মাধ্যমে অধিবেশনের আনুষ্ঠানিকতা শুরু হয়। দারসুল কুরআন পেশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।
অধিবেশনের উদ্বোধন ঘোষণা করেন শহীদ মো: রেজবুন হক (প্লাবন)-এর পিতা মোঃ আজাদুল ইসলাম। অধিবেশনের উদ্বোধনী বক্তব্য প্রদান করেন কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম।
দিনব্যাপী এ অধিবেশনে কার্যকরী পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণা ও শপথ গ্রহণ ছাড়াও ২০২৬ সালের বার্ষিক পরিকল্পনার প্রস্তাবনা পেশ, পর্যালোচনা ও অনুমোদন করা হবে। একই সাথে নতুন সেশনের সেক্রেটারিয়েট গঠন ও অঞ্চল পরিচালক নির্ধারণ করা হবে। এ ছাড়াও বিদায়ী কার্যকরী পরিষদ সদস্যদের বক্তব্য, মেহমানদের দিকনির্দেশনামূলক বক্তব্য এবং ইহতেসাব পর্ব শেষে কেন্দ্রীয় সভাপতির সমাপনী বক্তব্য ও মুনাজাতের মাধ্যমে অধিবেশনের সমাপ্তি ঘটবে।
Aussie punters can play thepokie net around the clock, with hundreds of pokies from leading software providers.
Try this — https://tower.bet/game/royale-house for real money casino play