Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
কক্স ২৪ নিউজ

সত্যের আলোয়, প্রতিদিন নতুন দিন

কক্স ২৪ নিউজ

সত্যের আলোয়, প্রতিদিন নতুন দিন

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
Subscribe
Close

Search

কক্সবাজারচকরিয়ানিজস্ব প্রতিবেদকনির্বাচনপেকুয়ারাজনীতিসোশ্যাল মিডিয়া

বিএনপি ক্ষমতায় এলে ব্যাংক খাত গিলে খাবে: আব্দুল্লাহ আল ফারুক

By কক্স ২৪ নিউজ
ফেব্রুয়ারি ৬, ২০২৬ 1 Min Read
Comments Off on বিএনপি ক্ষমতায় এলে ব্যাংক খাত গিলে খাবে: আব্দুল্লাহ আল ফারুক

কক্স২৪নিউজ ডেস্ক।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কক্সবাজার-১ (চকরিয়া–পেকুয়া) আসনে ১১ দলীয় জোট মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক বলেছেন, বিএনপি ইতোমধ্যে প্রায় অর্ধশত ঋণখেলাপি ও দুর্নীতিগ্রস্ত ব্যক্তিকে প্রার্থী করেছে। বিগত সময়ে সরকারে না থেকেও তারা হাজার কোটি টাকা লোপাট করেছে। তিনি দাবি করেন, তারা ক্ষমতায় এলে দেশের ব্যাংক খাতকে গিলে খাবে।

বক্তব্যের একপর্যায়ে আবেগাপ্লুত হয়ে তিনি বলেন, দীর্ঘদিন পর হারবাং থেকে একজন সংসদ সদস্য প্রার্থী পাওয়া গেছে। সে কারণে দলমত নির্বিশেষে এলাকাবাসীর প্রতি তিনি নিজের ঘরের ছেলে হিসেবে ভোট চেয়ে নেন। একই সঙ্গে তিনি মন্তব্য করেন, হারবাং ইউনিয়নের একটি ভোটও বাইরে চলে যাওয়া এলাকাবাসীর জন্য লজ্জাজনক হবে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বাদে মাগরিব হারবাং উচ্চ বিদ্যালয় মাঠে হারবাং ইউনিয়ন জামায়াতের উদ্যোগে আয়োজিত ইউনিয়নের সর্বশেষ নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

সভায় বক্তব্য রাখেন কক্সবাজার জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হেদায়েত উল্লাহ, জেলা কর্মপরিষদ সদস্য আক্তার আহমেদ, চকরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল বশর, সাবেক উপজেলা আমীর মাওলানা আব্দুর রহমান আজাদ, সাবেক আমীর মাওলানা ছাবের আহমেদ ফারুকী, বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জামান এবং হারবাং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জহির উদ্দিন আহমেদ বাবর।

উপজেলা জামায়াতের সাবেক আমীর মাস্টার রফিক উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা শেখ আহমদ। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী সেক্রেটারি শাহেদ উদ্দিন রাজু। এতে তিন হাজারের বেশি মানুষ উপস্থিত ছিলেন।

Author

কক্স ২৪ নিউজ

Follow Me
Other Articles
Previous

জাপানের সঙ্গে অর্থনৈতিক চুক্তি, যেসব সুবিধা পাবে বাংলাদেশ।

Next

সাথে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি : জামায়াত সেক্রেটারি।