
কক্স২৪নিউজ ডেস্ক।
চট্টগ্রাম বাঁশখালী উপজেলা দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাঁশখালী উপজেলার উদ্যোগে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেন, আগামী জাতীয় নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে হলে নির্বাচনী মাঠকে অবশ্যই ভীতি ও শঙ্কামুক্ত করতে হবে। এ জন্য সরকার ও নির্বাচন কমিশনকে কঠোর ও নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দলীয় প্রভাবমুক্ত রেখে দায়িত্ব পালন করতে হবে। অন্যথায় জনগণের আস্থা ফিরে আসবে না।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য মুহাম্মদ জাফর সাদেক, চট্টগ্রাম দক্ষিণ জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম প্রমুখ।
চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হকের সভাপতিত্বে ও মোহাম্মদ আবু নাছের, ইঞ্জিনিয়ার শহীদুল মোস্তাফা ও মাওলানা আরেফ ই জামির যৌথ সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তর শাখার সভাপতি তানজির হোসেন জুয়েল, ছাত্রশিবির চট্টগ্রাম জেলা পশ্চিম শাখার সভাপতি আব্দুর রহিম, বাঁশখালী উপজেলা আমীর মাওলানা মুহাম্মদ ইসমাইল প্রমুখ।
বক্তারা বলেন, নির্বাচনের পরিবেশ সুষ্ঠু না হলে গণতন্ত্র বাধাগ্রস্ত হয়। তাই ভোটের আগে ও ভোটের দিনে সব ধরনের সন্ত্রাস, অনিয়ম ও প্রশাসনিক পক্ষপাত বন্ধ করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি।
Aussie punters can play thepokie net around the clock, with hundreds of pokies from leading software providers.
Try this — https://tower.bet/game/royale-house for real money casino play